শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

নাসিরনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৮ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 2:57 pm

নাসিরনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আকতার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত আকতার মিয়া উপজেলার গুনিয়াউকের মৃত খুরশেদ আলীর ছেলে৷ এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন।

হাসপাতালে আসা নিহতের পরিবারের সদস্যরা জানান, আকতার মিয়ার পাশের বাড়ি চাচা ইউসুফ মিয়ার। চাচাতো ভাই দুলাল মিয়ার সাথে আকতারের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার রাত সাড়ে ৯টার দিকে বাকবিতণ্ডা থেকে দুই পরিবারের সদস্যরা দা-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরিবারের নারী-শিশুসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়া সহ ১১জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

আহতদের মধ্যে ফুলতারা (২৫), নূর আলম (৫০), সালমা (৩৫), আরশা (২১দিন), নুশরাত (০৩), সুফিয়ান (১০), বকুল (২৫), সাজ্জাদ (২৭) ও দুলাল মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ যায়। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ২:৫৭ পিএম | সোমবার, ১৮ জুলাই ২০২২

The Daily Sarod |