স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৬ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 2:13 am
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাটারি চালিত অটোরিকশাকে ট্রাক্টরের চাপায় আলী শাহ (৬০) ও করিম শাহ (৫৫) নামের দুই বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের ধনকুড়া নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে৷ নিহত আলী শাহ উপজেলার দাঁতমন্ডলের সমজ আলী শাহ ও করিম শাহ একই এলাকার দেওয়ান আলী শাহের ছেলে।
এই ঘটনায় এক শিশু সহ আহত হয়েছেন আরও ৪জন। আহতরা হলেন, উপজেলার দাঁতমন্ডলের মাহফুজুর রহমান (৪০), মইন উদ্দিন (৫০), ও জান্নাত (১০)। এরমধ্যে মাহফুজ ও শিশু জান্নাতকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ধনকুড়া এলাকায় একটি যাত্রীবাহি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলী শাহ মারা যান। করিম শাহকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৩জন যাত্রী গুরুতর আহত হন।
Posted ৮:১৩ পিএম | বুধবার, ১৬ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya