শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 6:24 pm

নাসিরনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মধ্যে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে নগদ টাকা ও টিন তুলে দেন।

এ সময় উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা অরুণ জ্যোতি ভট্টাচার্য, উপজেলা যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের প্রত্যেককে ঘরগুলো দ্রæত পুনঃ মেরামতের জন্য ২ বান্ডেল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গুচ্ছগ্রামে গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ১০টি পরিবারের নগদ টাকা, মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

Facebook Comments Box

Posted ৬:২৪ পিএম | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |