শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নারী নিয়ে আপত্তিকর মন্তব্য, বন্ধের পথে ‘কফি উইথ করণ’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:09 pm

নারী নিয়ে আপত্তিকর মন্তব্য, বন্ধের পথে ‘কফি উইথ করণ’

করণ জোহরের মতো বলিউড সেলিব্রিটির কাছে সংবেদনশীল আচরণ আশা করেন অনেকে। কিন্তু সব সময় প্রত্যাশা যে পূরণ হয়- এমনও নয়। তেমন এক বিষয়ের জেরে বন্ধ হতে চলেছে  এ প্রযোজক-পরিচালকের চ্যাট শো ‘কফি উইথ করণ’। এ গুঞ্জনের খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বলিউড তারকাদের নিয়ে যে সব শো এত দিন পর্যন্ত দর্শক দেখেছেন, তার মধ্যে প্রথম সারিতেই থাকবে ‘কফি উইথ করণ’। তারকাদের হাঁড়ির খবর বের করে আনতে জুড়ি নেই করণের। বহু অজানা তথ্য এই শো-এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি ওই শো-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল। সেখানে নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ওই দুই ক্রিকেটার। কিন্তু তা সম্পাদনা না করেই দেখানো হয়।

ফলস্বরূপ ওই দুই ক্রিকেটারকে দল থেকে নির্বাসনে পাঠানো হয়। এর জেরেই ‘কফি উইথ করণ’ নিয়ে প্রশ্ন উঠছে।

ভারতীয় শোবিজ সংশ্লিষ্ট একটা বড় অংশ মনে করে, উপস্থাপক হিসেবে শো-এর বিষয় বা সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতামত থাকে করণের। তিনি কেন দৃশ্যগুলো নিয়ে সচেতন ছিলেন না- এমন প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের ভাষ্যে, ‘‘এটা করণের শো। কী দেখানো হচ্ছে তার  নিয়ন্ত্রণ থাকা উচিত। যদি কোনো অতিথি মুখ ফসকে কিছু বলেও থাকেন, উপস্থাপক হিসেবে কোথায় শেষ করতে হবে তা বোঝা উচিত ছিল করণের।’’

তবে বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা করণ জোহর, কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |