স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:01 am
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর বিএনপির কমিটির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ সদস্যের ঘোষিত কমিটিতে মো. গোলাম হোসেন খান টিটো’কে আহবায়ক ও মো. মাসুদ রানাকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান বলেন, দলীয় আন্দোলনকে বেগবান করতে এই আহবায়ক কমিটি আগামী ৩মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করবে৷ তারা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
Posted ১:০১ এএম | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya