শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগর থানার গেইটে দুইপক্ষের সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৮

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:15 pm

নবীনগর থানার গেইটে দুইপক্ষের সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার গেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে এই ঘটনায় ৩ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবত বিরোধ চলে আসছিল।এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ পায় তার মামা কাউসার মিয়া। থানায় কাউছার একটি সালিশী সভা থেকে খবর পেয়ে বেরিয়ে আসছিল। এসময় থানার গেইটে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সাথে কাউছারের বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুইপক্ষের লোকজন থানার গেইটে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ৩পুলিশ সহ ৮জন আহত হয়েছে। আহতদের কে চিকিৎসার জন্য হাসতালে নেয়া হলে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয় ।

আহতরা হলেন, এসআই আব্দুল আজিজ,এসআই আসরাফুল ইসলাম, এএসআই আব্দুল্লাহ আল মামুন,শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া(৩০),পাবেল মিয়া (৩৪)
রাজিব(৩০)।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, পূর্ব বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ৫জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৭:১৫ পিএম | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |