জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৮ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:56 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সরাইল উপজেলায় জাল ভোট দেয়ার অভিযোগে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের সাজা প্রদান করা হয়েছে। জেলার সরাইল পানিশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থীর তালা প্রতীকে জাল ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় আলাউদ্দিন নামের এক যুবক। তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের সাজা প্রদান করা হয়।
এদিকে, পারভেজ আহমেদ (২০) নামের এক যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত পারভেজ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। রোববার দুপুরে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি নির্বাচনে প্রবাসী পিতার ভোট দিতে বুথে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়।
Posted ৩:৫৯ পিএম | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya