স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১১ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর বেলা ১১টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের চর-গোসাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
কবির হোসেন নামের এক ব্যক্তি জানান, অজ্ঞাত এক ব্যক্তি চরগোসাইপুর রাস্তা পাড়াপাড়ের সময় একটি সিএনজি ধাক্কায় দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করি। কিছুক্ষণ পর ওই ব্যক্তি মারা যায়। তার নাম ও পরিচয় জানি না।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, চর-গোসাইপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ৮:১২ পিএম | বুধবার, ১১ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya