জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 11:51 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় শরীফ মিয়া (২২) নামের তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। শরীফ উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ গ্রেফতারের বিষয়টি জানান, আতিকুর রহমান সুমনের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। তিনি বেশ কয়েক বছর যাবত একাই নবীনগরে বসবাস করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। এরই সুবাদে স্থানীয় শরীফ মিয়ার স্ত্রী সাথির সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে শরীফের সাথে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। শরীফের স্ত্রী সাথি তার সাথে অভিমান করে বাবার বাড়িতে চলে যায়। এই ক্ষোভে গত সোমবার (০৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টড় দিকে সুমন সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শরীফ ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত সুমনের বড় ভাই হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পর শরীফকে গ্রেফতার করতে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। অবশেষে তাকে প্রযুক্তিগত সহায়তায় গ্রেফতার করা হয়েছে।
Posted ১১:৫১ পিএম | বুধবার, ০৬ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya