জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৪ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 3:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৪ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি বেশ কয়েক বছর যাবত নবীনগরে বসবাস করে আসছেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, স্থানীয় বাজারে সুমনের নিজের একটি ফার্নিচারের দোকান রয়েছে। সোমবার ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের বুকে গুলিটি বিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে দেশীয় পিস্তল থেকে গুলিটি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
Posted ৩:১০ পিএম | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya