শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি, দুই নৌকাকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:42 am

নবীনগরে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি, দুই নৌকাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকায় সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করায় দুইটি নৌকাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনব্যাপী নবীনগর পৌর এলাকায় তিতাস নদীতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন জাগোনিউজকে জানান,’তিতাস নদীতে একটি নৌকায় সাউন্ডবক্স লাগিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করছিল। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে গিয়ে জানা যায় নৌকায় থাকা অধিকাংশই প্রবাসী। এসময় ভ্রাম্যমাণ আদালত শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর আলোকে তাদের ১৫০০টাকা জরিমানা করে। এই ভ্রাম্যমাণ আদালত চলাকালীন আরও একটি নৌকা উচ্চস্বরে গান বাজিয়ে যাচ্ছিল তাদেরকেও ১৫০০টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান,’ নৌকা থাকা যাত্রীরা সবাই প্রবাসী। প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যুদ্ধা, তাই তাদের প্রতি সম্মান জানিয়ে প্রথম বারের মতো তাদের সহানুভূতি দেখানো হয়েছে। তারাও জানিয়েছে ভবিষ্যতে এমনটি আর করবেন না।

এছাড়াও নবীনগর উপজেলায় তিতাস নদীতে “অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬” আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকায় এবং নৌযানে অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগে দুইটা মামলায় দুইটি নৌযানকে ১ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নৌযানের মালিকদের ও যাত্রীদের সচেতন করা হয় এবং নৌ পথে চলাচল করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য মোটিভেশন করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৪২ এএম | শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |