জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 1:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রান্তিকা রানী পাল (৫) নামে এক শিশুকে শেয়াল কামড়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে তার মরদেহ নিজ গ্রামের শ্বশ্মানে তার লাশ সৎকার করা হয়। এরআগে, সকালে উপজেলার শ্রীঘর পালপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রান্তিকা রানী পাল উপজেলার শিবপুর ইউনিয়নের লেটারঘর গ্রামের গুরুজিৎ পালের কন্যা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, কয়েকদিন আগে প্রান্তিকা নিজবাড়ি থেকে শ্রীঘর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। গত বুধবার সকাল থেকে তার নানা বাড়ি থেকে নিখোঁজ হলে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার সকালে নানা বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, শিশু প্রান্তিকার মরদেহের বিভিন্ন স্থানে শিয়ালের কামড়ের চিহ্ন রয়েছে। এই এলাকায় শিয়ালের উপদ্রপ বেশী। আমরা ধারণা করছি শেয়ালের কামড়েই সে নিহত হয়েছে।
Posted ১০:৪৩ পিএম | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya