শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে রাতে জমজমাট ক্রিকেট কার্নিভাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৪ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 7:30 pm

নবীনগরে রাতে জমজমাট ক্রিকেট কার্নিভাল

‘মাদক মুক্ত সমাজ গড়ি, ক্রীড়ামোদী জাতি গড়ি’- শনিবার রাতে এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নোয়াগাঁও গ্রামের তিতাস গণগ্রন্থাগারের উদ্যোগে ক্রিকেট কার্নিভাল -২০২১ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে এলাকার সাবেক কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জাবেদ রহিম বিজন। তিতাস গনগ্রন্থাগারের সভাপতি এ এইচ বাবলুর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কাইতলা ইউপি’র সাবেক চেয়ারম্যান সোহরাওয়ার্দী চৌধুরী, কাইতলা উত্তর ইউনিয়ন আওয়ামীলীলীগ সাধারন সম্পাদক আজিজুল হক দুলাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যকরী পরিষদ সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য হাফিজুর রহমান লিটন, সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ।

ফাইনাল খেলা কর্ণফুলী এক্সপ্রেস ও মেঘনা এক্সপ্রেসের মধ্যে অনুষ্ঠিত হয়। ১৪ ওভারের খেলায় টসে জিতে মেঘনা এক্সপ্রেস আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১২৩ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে ৮০ রানে কর্ণফুলী এক্সপ্রেসের সবাই আউট হয়। ৪৩ রানে খেলায় জয় পায় মেঘনা এক্সপ্রেস।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মেঘনা এক্সপ্রেসের খেলোয়াড় রাকিব হোসেন। পরে অতিথিরা ক্রিকেট খেলার বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন। নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাতের এই খেলা উপভোগ করেন গ্রামের হাজার দুয়েক মানুষ।

রাত ৮ টায় খেলা শুরুর আগে আলোচনা সভা ও এলাকার ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য সাবেক কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত খেলোয়াড়রা হচ্ছেন সাবেক কৃতি ফুটবলার মুক্তিযোদ্ধা ক্লাবের সাবেক ষ্ট্রাইকার রাইতলা গ্রামের আল মামুন,সিনামাছি গ্রামের নজরুল ইসলাম মিন্টু,চারগাছ গ্রামের হাজী নাজিমুদ্দিন ভুইঁয়া নাজু,শিবপুর গ্রামের আশরাফ ইসলাম আকছির,রুদ্রাক্ষ বাড়ির রফিকুল ইসলাম ও নোয়াগাঁও গ্রামের আনিছুর রহমান আনিছ, ক্রিকেটার সাহারপাড় গ্রামের নূরু নবী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তৈয়বুর রহমান চৌধুরী শাওন।

 

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | রবিবার, ২৪ অক্টোবর ২০২১

The Daily Sarod |