শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে মৃত্যুর আড়াই বছর পর কবর থেকে বীর মুক্তিযোদ্ধার দেহাবশেষ উত্তোলন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৭ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:20 pm

নবীনগরে মৃত্যুর আড়াই বছর পর কবর থেকে বীর মুক্তিযোদ্ধার দেহাবশেষ উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আব্দুল ওয়াহিদ নামের এক বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর আড়াই বছর পর মরদেহের হাড় ও মাথার খুলি ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই কবরস্থান থেকে মরদেহটির দেহাবশেষ উত্তোলন করেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মারা যান। এই ঘটনার প্রায় দুইবছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে প্রয়াতের স্ত্রী হোসনা বেগম আদালতে হত্যা মামলা দায়ের করলে, আদালত গত ২২ নভেম্বর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করেন।

শনিবার লাশ উত্তোলনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এবং নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে। দীর্ঘদিন হয়ে যাওয়ায় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা কবরের সঠিক স্থান দেখাতে না পাড়ায় মরদেহটি উদ্ধারে বিলম্ব হয়ে। পরবর্তীতে কবর শনাক্তের পর মাথার খুলি ও ৮৭টি হাড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশি হাশেম মিয়া-আবুল খায়েরের পরিবারের সাথে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের পরিবারের। ২০১৯ সালের ১৭ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে হাশেম-খায়েরের পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলায় নিহত হন তিনি। এই ঘটনায় স্থানীয় সাহেব-সর্দারগণ হত্যা ও জায়গার বিরোধ আপোষ মিমাংসা করে দিবেন বলে আশ্বস্ত করেন। এই অবস্থায় কোন প্রকার মামলা ও ময়নাতদন্ত ছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের মরদেহটি দাফন করা হয়। এই ঘটনায় স্থানীয় সর্দারীরা বিষয়টি মিমাংসা করতে নিহতের ৫দিন পরই শালিসি সভা আহবান করা হয়। সেখানে হাশেম-খায়েরের পরিবারকে তাদের বসতভিটা নিহতের পরিবারকে লিখে দিয়ে গ্রাম থেকে চলে যেতে বলা হয়। শালিসি সভায় রায় অভিযুক্তরা মেনে নিলেও পরবর্তীতে তা আর মেনে না নিয়ে টালবাহানা শুরু করে। ফলে দীর্ঘদিন অপেক্ষার পর বাধ্য হয়ে ঘটনার দুই বছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে নিহতের স্ত্রী মামলা দায়ের করেন। নভেম্বরে আদালত মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ প্রদান করেন। ফলে আজ শনিবার মরদেহটির হাড় ও মাথার খুলি কবর থেকে উত্তোলন করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | শনিবার, ০৭ মে ২০২২

The Daily Sarod |