স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে সাঁতার কেটে মহিষ পারাপারের সময় নিখোঁজ জিলানীর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার মনু বাবু’র ঘাট থেকে নদী সাঁতার কেটে বগডহ’র যাওয়ার সময় এই ঘটনা ঘটে। জিলানী নবীনগর পৌর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে ৬টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবু’র ঘাট থেকে তিতাস নদীতে সাঁতরে বগডহ’র যাচ্ছিলেন। হেলাল নামের যুবকটি ৩টি মহিষ নিয়ে নদী পাড় হতে পারলেও জিলানী ৩টি নদী মহিষ নিয়ে নদী পাড় হতে পারেননি। জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বাকী তিনটি মহিষ তীরে উঠে আসে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে চাঁদপুর থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলে জিলানীর মরদেহ ভেসে উঠে।
Posted ৮:১৯ পিএম | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya