জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৬ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি মডেল মসজিদে অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক করার অপরাধে ৩৫জন তরুণ-তরুণীকে ভ্রাম্যমাণ আদালতে আটক করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, মসজিদের মুসল্লিদের অভিযোগ ছিল মডেল মসজিদ এলাকায় কিছু বখাটে টিকটিক করার নামে অশ্লীল আচরণ করতেছিল। আজ বিকেলে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে অবস্থিত মডেল মসজিদ এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় নবীনগর থানা ও ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৩৫ জন কে হাতেনাতে আটক করা হয়। এরমধ্যে ৮জন ছিল তরুণী, বাকীরা তরুণ ছিল। আটককৃতরা মসজিদ কমপ্লেক্স এর উপরে বসে অশ্লীল অঙ্গভঙ্গি করতেছিল এবং ভিডিও করতেছিল।
তিনি জানান, আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করে এবং আর কখনো এই ধরণের আচরণ করবে না মর্মে অঙ্গীকার প্রদান করেন। স্থানীয় মুরব্বি ও তাদের পরিবারের সদস্যদের জিম্মায় মুছলেকা দিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। নবীনগর উপজেলায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন নবীনগর থানার একদল পুলিশ, ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মডেল মসজিদের পেশ ইমামসহ মুসল্লিগণ।
Posted ৯:১৯ পিএম | শুক্রবার, ০৬ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya