শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে ভাই-ভগ্নিপতিসহ সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:24 pm

নবীনগরে ভাই-ভগ্নিপতিসহ সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সাবেক চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও গ্রেফতার করা হয় তার ছোট ভাই আলামিন এবং ভগ্নিপতি লিটন মিয়াকে। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের বাজেবিশারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেফতারকৃত তিনজনকেই  আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নের বাজেবিশারা গ্রামের নির্বাচন সংক্রান্ত বিষয়ে জেরে বেশ কয়েকদিন ধরে রুহুল আমিন ও সুমন ছিদ্দিকের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। বিষয়টি থানা পুলিশের নজরে আসলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সাথে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ কথা বলেন এবং এ বিষয়ে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি না করারও নির্দেশ প্রদান করেন।

থানা প্রশাসনের কথা সুমন ছিদ্দিকের লোকজন আমলে নিলেও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তোয়াক্কা করেননি। এরই ফলশ্রুতিতে আজ সকালে সুমন ছিদ্দিকের বাড়িতে প্রবেশ করে রুহুল আমিন ও তার লোকজন অতর্কিত হামলা করে সুমন ছিদ্দিকসহ তার মা ও বোনকে আহত করেন বলে জানান সুমন ছিদ্দিক।

এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ তার ভাই ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করে ফৌজদারি কার্যবিধি- ১৫১ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৪ পিএম | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |