স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 6:28 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (০৮ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সলিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে বাজারের মুদি মাল, কনকনফেকশনারী, টেলিকম ও ইলেক্ট্রনিকসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে গেছে।
নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
Posted ৬:২৮ পিএম | বুধবার, ০৯ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya