স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়,আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় একজন মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
Posted ১০:৩৮ পিএম | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya