শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:55 pm

নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে৷ বুধবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে৷ নিহত ওই কৃষক কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পূর্ব পাশে বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল৷ ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বর্জপাতে ঘটনাস্থলে মারা যান তিনি৷

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যুর কথা শুনেছি। নিহত কৃষকের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পিএম | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

The Daily Sarod |