স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে ড্রেজার ও ভেকু দিয়ে ৩ ফসলি কৃষি জমির মাটি কাটার মহা কর্মযজ্ঞ চলছে। কৃষি জমি পরিনত হচ্ছে পুকুর-ডোবায়। অনেকে পাইপের মাধ্যমে এক জায়গার মাটি অন্য জায়গাতে নিয়ে গড়েছেন বসতবাড়িও।
ফলে দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, দূষিত হচ্ছে পরিবেশ। প্রকাশ্যে ফসলি জমির মাটি কাটা হচ্ছে প্রতিনিয়ত। কিছু এলাকায় কৃষি জমির মাটি বিক্রি হচ্ছে ইট ভাটায়। ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে ১০/১২ ফুট গভীর করে কাটে। যাতে করে অল্প কয়েক দিনের মধ্যে পার্শ্ববতী জমির মাটি ভেঙে পরে যায়। এ নিয়ে শুরু হয় দাঙ্গা।
এদিকে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে দুইটি স্থানে অভিযান চালিয়ে কৃষি জমিতে মাটি কাটার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাটি কাটার ২টি মেশিন,পাইপ জব্দ ও ড্রেজারের মালিকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ১লক্ষ টাকা জড়িমানা অনাদায়ে ১বছরের কারাদণ্ড দিয়েছেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন।
Posted ১০:২৭ পিএম | শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya