https://www.jac-recruitment.sg/?source=google.com

নবীনগরে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা, গ্রামবাসীর গণধোলাই 

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 10:35 pm

নবীনগরে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা, গ্রামবাসীর গণধোলাই 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শেখ হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে আটক করে গ্রামবাসী। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মালাই গ্রামে এই ঘটনা ঘটে। শেখ হাফিজুর রহমান উপজেলা যুবলীগের সহসভাপতি রয়েছেন। পরে তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয় গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা আবু কাউসার জানান, শেখ হাফিজুর রহমানের বাড়ি মলাই গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে মালাই গ্রামের সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রীর সাথে স্থানীয়রা শেখ হাফিজুর রহমানকে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাঙ্গরা ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার সোলায়মান জানান, রাত প্রায় আড়াইটার দিকে গ্রামবাসী আমাকে ফোন করে বিষয়টি জানায়। তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ওয়াহিদ মিয়া বলেন, গ্রামে মাহফিল চলছিল মধ্যরাত পর্যন্ত। এই অবস্থায় খবর আসে যুবলীগ নেতা শেখ হাফিজকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। মাহফিল থেকে সবাই সেখানে যায়। তাকে পুলিশে দেওয়া উচিৎ ছিল।

ননবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, থানায় কেউ বিষয়টি অবগত করেনি।

এই বিষয়ে জানতে শেখ হাফিজুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

dainiksarod |