শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন,১৮ শ্রমিক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:44 pm

নবীনগরে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন,১৮ শ্রমিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় আটক করা হয়েছে ১৮জন শ্রমিককে।

শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন উপজেলার পশ্চিম ইউনিয়নের তিতাস ও মেঘনা নদীর মোহনার লাপাং ও চরলাপাং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের তিতাস ও মেঘনা নদীর মোহনায় লাপাং ও চরলাপাং এলাকায় স্থানীয় প্রভাবশালীরা ড্রেজার দিয়ে (খনন যন্ত্র) অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে।

এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন সেখানে অভিযান পরিচালনা করে ১৮জন শ্রমিককে আটক এবং তিনটি ড্রেজার ও তিনটি বালি বোঝাই বাল্কহেড (ইঞ্জিনচালিত বড় স্টীলের নৌকা) জব্দ করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, ১৮ শ্রমিককে আটক করা হলেও নৌকা ও ড্রেজারের মালিকদের পাওয়া যায়নি। আটক শ্রমিকদের কাছ থেকে নৌকা ও ড্রেজারের মালিকদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু তাঁরা মালিকের নাম প্রকাশ করতে চাইছেন না।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |