শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে তরুণ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 11:43 pm

নবীনগরে তরুণ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রাফি ভূইয়া (১৯) নামের এক তরুণকে হত্যার ঘটনায় প্রদীপ (২০) নামের এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার তাকে আটক করে পুলিশ। আটক প্রদীপ উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বিল্লাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, স্থানীয় বখাটে প্রদীপ সহ আরও দুই বখাটে সাথে ছুরি নিয়ে ঘুরাফেরা করতো। তারা স্থানীয় এক মেয়েকে প্রায় সময় ইভটিজিং করতো। সোমবার সন্ধ্যার দিকে রাফি ভূইয়া তাদেরকে ওই মেয়েকে ইভটিজিং না করার অনুরোধ করেন। এনিয়ে রাফির সাথে তাদের বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে প্রদীপ রাফির বুকে ছুরিকাঘাত করে। রাফিকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনো মামলা দায়ের করেনি, তবে এর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ পুলিশে চাকরি করা হলো না রাফি’র, বখাটেদের ছুরিকাঘাতে নিহত

তিনি আরও জানান, রাফি ভূইয়া স্থানীয় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। সে পুলিশে কন্সটেবল নিয়োগে একজন প্রার্থী ছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক পরীক্ষায় সে উর্ত্তীণ হয়েছেন। আজ মঙ্গলবার ছিল তার লিখিত পরীক্ষা।

 

Facebook Comments Box

Posted ১১:৪২ পিএম | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

The Daily Sarod |