নবীনগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : 9:04 pm
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নন্দিতা ঋষি (৬) নামের এক শিশুর মারা গেছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার পুরাতন ভূলাচং বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নন্দিতা ওই এলাকার অমর ঋষির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় মায়ের হাত থেকে ছুটে দৌড় দিলে ট্রাকের নিচে চাপা পড়ে নন্দিতা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নন্দিতা ট্রাকচাপায় মারা গেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা হচ্ছে।
Posted ৯:০৪ পিএম | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya