স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 2:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জোড়া খুনের হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় নিহত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুলের হকের ছোট ভাই আক্তারুজ্জামান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজহারে ১৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে।
নবীনগর থানা পুলিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ, শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার।
Posted ১:২৯ পিএম | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya