জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৩ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 9:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন ও অপহরণের চেষ্ঠার অভিযোগে রিপন মিয়া নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (০৩ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার যৌন নিপীড়ন ও অপহনের চেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন। ওই মালায় শনিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃত শিক্ষককে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দিগন্ত প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল কাজী খলিলুর রহমান।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়,সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের অষ্ঠম শ্রেনীর ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সলিমগঞ্জ ইউনিয়নের দিগন্ত প্রি ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক রিপন মিয়া। বিষয়টি ওই ছাত্রী পরিবারকে জানালে পরিবারের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ওই শিক্ষককে একাধিকবার সর্তক করেন। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে। গতকাল শনিবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে আগ থেকে সিএনজি নিয়ে উৎপেতে থাকা শিক্ষক রিপন মিয়া তাকে জোর করে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজনসহ তার সহপাটিরা বাধা দিলে ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায় শিক্ষক রিপন মিয়া।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবনাথ মন্ডল বলেন,অপহরণের দৃশ্যটি আমি বাড়ি থেকে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌছে অন্যন্য ছাত্রীদের সহযোগীতায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দিগন্ত প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল কাজী খলিলুর রহমান বলেন, তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় তাকে স্কুল থেকে স্থায়ীভাবে বাহিস্কার করা হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মামলার পর অভিযুক্ত শিক্ষককে রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
Posted ৯:০৬ পিএম | রবিবার, ০৩ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya