জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পূর্ব ইউনিয়নের নবীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। কিন্তু দুপুরের পর মরদেহ এলাকায় নিয়ে আসার পর ঘটনাটি ছড়িয়ে পড়ে।
নিহতরা হলেন, নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী জমিলা আক্তার(৬৫) ও লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০)। তারা দুজনই লাপাং গ্রামের বজলু মিয়ার মেয়ে।
ইউপি চেয়ারম্যান নুরু আজ্জম বলেন,বড় বোন জমিলার বাড়িতে আসেন ছোট বোন হেনা বেগম। তারা দুইজন বৃহস্পতিবার ভোরে শবেবরাত উপলক্ষে রোজা রাখতে সেহরি খেতে উঠেন। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে জমিলা মারা যান, সকাল ৭টায় ঢাকায় নেওয়ার পথে হেনা মারা গিয়েছেন। আজ বিকেলে তাদের জানাযা শেষে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এস.আই) আশরাফুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া হাসাপাতালে বড় বোন ও ঢাকা নেওয়ার পথে ছোট বোনে মৃত্যুর ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের শরীর ঝলসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা গ্যাস লিকেজ ফলেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদেরকে মরদেহ হস্তান্তর করা হয়।
Posted ১০:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya