শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে খালে মিললো অর্ধগলিত মরদেহ

নবীনগর সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 11:07 pm

নবীনগরে খালে মিললো অর্ধগলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি খাল থেকে আনুমানিক ৫০ বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় ঝোপঝাড়ের পাশের খাল থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা সকালে ঝোপঝাড় ও কুচুরিপানা বেষ্টিত পরিত্যক্ত খালে অর্ধগলিত ওই মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন জড়ো হয় এবং নবীনগর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

তবে স্থানীয়দের ধারনা, অজ্ঞাত এ ব্যক্তিকে হত্যা করে খুনিরা রাতের আধাঁরে পরিত্যাক্ত জঙ্গলের খালে ফেলে গেছে।

নবীনগর থানার উপপরিদর্শক (এস.আই) ময়নাল হোসেন জানান, পরিত্যাক্ত জঙ্গলের একটা খাল থেকে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির মুখে দাড়ি আছে বলেও তিনি জানান। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১১:০৭ পিএম | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

The Daily Sarod |