নবীনগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 2:56 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দূর্গারামপুর আল-হেরা ইবতেদায়ী নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানার শতাধিক কোরআনের পাখিদের নিয়ে ইফতারের আয়োজন করেছে গ্রীন নবীনগর নামে একটি সামাজিক সংগঠন।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উক্ত সংগঠনের কিছু স্বপ্নবাজ তরুণ নৌকা যোগে বীরগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল দুর্গারামপুরে যান। সেখানে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তারা ইফতার সম্পন্ন করেন।
এর আগে কোরআনের পাখিদের নিয়ে তারা ক্ষুদ্রপরিসরে কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মোমেন, শিক্ষক মো. শরিফুল ইসলাম, শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার, শিক্ষক হাফেজ মাওলানা আবুল বাসার, শিক্ষক মাওলানা জাকির হোসেন নুরী, টিভি ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক এস এ রুবেল, যুগান্তরের নবীনগর প্রতিনিধি শাফিউল আলম, মিজান মিয়া,আইয়ুব মিয়া,কাউসার মিয়া,মাওলানা ইমাম হোসেন,মুক্তিযোদ্ধা সুদন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেন নাজমুল হাসান,সিয়াম হোসেন,রাসেল মিয়া,আবু হানিফ,সাইফুল ইসলাম, তকিউল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ইউপি সদস্য মো. দুলাল মিয়া,জাকির হোসেন, সহ. শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান, মাহাবুব মোর্শেদ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীকে উৎসাহ যোগাতে নগদ অর্থ দিয়ে সম্মাননা জানান গ্রীন নবীনগরের সদস্যরা।পরে শতাধিক কোরআনের পাখিদের নিয়ে ইফতার আয়োজনে মিলিত হন সবাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা।
Posted ২:৫৬ এএম | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya