স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৬ মে ২০২১
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে মোজাম্মেল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার দুপুর দুইটার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের কেরানী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। মোজাম্মেল হক ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ঝড় শুরু হয়। কালবৈশাখী শুরু হলে বৃদ্ধ কৃষক মোজাম্মেল হক তার বাড়ির গোয়াল ঘরের বাইরে বেঁধে রাখা গরু ঘরে ফিরিয়ে আনতে যায়। এসময় একটি আম গাছের ঢাল ভেঙে মোজাম্মেল হকের উপর পড়লে তিনি মারা হন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ইতিমধ্যে বিষয়টি আমরা লোকমারফত জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Posted ১০:০০ পিএম | রবিবার, ১৬ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya