শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে অবৈধ ৪টি ড্রেজার ও ১২০ ফুট পাইপ জব্দ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 6:36 pm

নবীনগরে অবৈধ ৪টি ড্রেজার ও ১২০ ফুট পাইপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার অপরাধে ৪টি ড্রেজার মেশিন ও ১২০ ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার নাটঘর ইউনিয়নের ঋষিপাড়ায় অভিযান চালিয়ে এই অবৈধ ড্রেজার ও পাইপ জব্দ করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি মাটি ব্যবসায়ী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত উপজেলার নাটঘর ইউনিয়নের ঋষিপাড়ায় অভিযান পরিচালনা করে ৪টি অবৈধ ড্রেজার ও ১২০ ফুট পাইপ জব্দ করেন। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যান

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, অবৈধ ড্রেজারের মালিকরা পালিয়ে গেছেন। ৪টি ড্রেজার ও ১২০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৬:৩৬ পিএম | বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

The Daily Sarod |