শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:17 pm

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে পারভেজ (২২) ও উজ্জ্বল (২০) নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নবীনগর টু রাধিকা সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের  আহাদ মিয়ার ছেলে ও উজ্জ্বল একই উপজেলার শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে সিএনজি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনা স্থলে উজ্জল মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়৷ নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৬:১৭ পিএম | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

The Daily Sarod |