শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরের হেফাজতের দুই নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সভাপতির মামলা নথিভুক্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৫ মে ২০২১   সর্বশেষ আপডেট : 4:03 am

নবীনগরের হেফাজতের দুই নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সভাপতির মামলা নথিভুক্ত

হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা মেহেদী হাসান ও সহ-সাধারণ সম্পাদক মুফতি আমজাদ হোসাইন আশরাফীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সদর মডেল থানায় মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনে এফআইআর করা হয়েছে। এরআগে সোমবার হেফাজতে ইসলামের নবীনগর উপজেলার দুই নেতাসহ তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

মামলা এফআইআরের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান।

এই মামলার এজহারে মাওলানা মেহেদী ও মুফতী আমজাদ ছাড়াও সানাউল হক চৌধুরী (৫৫) নামের আরেকজনকে আসামী করা হয়েছে।

আরও পড়ুনঃ হেফাজতের নবীনগরের দুই নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সভাপতির মামলার আবেদন

জেলা ছাত্রলীগের সভাপতির করা মামলার এজাহারে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠিত হেফাজতে ইসলামের তাণ্ডবের প্রত্যক্ষভাবে আসামীরা মদদত দিয়েছেন। এই তান্ডবের ঘটনা নিয়ে মাওলানা মেহেদী হাসান তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। যার উদ্দেশ্য ছিল, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর মানহানি করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা অবনতির করতে। মেহেদী তার সেই পোস্টে মোকতাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলাকারী উল্লেখ করে ফাঁসি দাবি করেন। মেহেদীর ওই পোস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অভিপ্রায়ে বাকি দুই আসামি প্রচার করেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন। এই ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪জনের নাম উল্লেখ করে ৩৫হাজার অজ্ঞাত আসামী করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৩ এএম | বুধবার, ০৫ মে ২০২১

The Daily Sarod |