শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরের সাড়ে ৪শ পরিবারের পাশে আবদুর রহিম স্মৃতি পাঠাগারে (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:36 pm

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দরিদ্র ও অসহায় সাড়ে চারশ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াত সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমায়ুন বড়াইল ইউনিয়ন পরিষদের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান ছিলেন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, বর্তমান সমাজে মানুষের যে মুক্তচিন্তার অভাব পরিলক্ষিত হচ্ছে, তাতে করে এই ধরণের পাঠাগার আরও বেশি প্রয়োজন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কেই বুঝানো হচ্ছে। আবদুর রহিম স্মৃতি পাঠারের এই উদ্যোগটি প্রশংসনীয় উল্লেখ করে পাঠাগার আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহবান জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান, আবদুর রহিম স্মৃতি পাঠাগারের সভাপতি তহুরা বেগম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা গ্রামের দরিদ্র ও অসহায় সাড়ে চারশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | মঙ্গলবার, ১১ মে ২০২১

The Daily Sarod |