স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২০ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 9:28 pm
ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর মুখ বন্ধ করা এক প্লাস্টিকের বস্তা নিয়ে চলে তুলকালাম। বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্প এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাদে এই বস্তাটি দেখতে পায় স্থানীয়রা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মুখ বন্ধ করা পচা দূর্গন্ধ যুক্ত বস্তাটি নিয়ে চলে কৌতূহল। বস্তার ভেতরে কার লাশ তা দেখতে উৎসুক মানুষের ভীড় জমে। অবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ বস্তার মুখ খুলে দেখে ভেতরে মৃত পচে যাওয়া একটি কুকুর।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন,’ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সড়কের পাশে বস্তাবন্দী পচে গলিত একটি মরদেহ পড়ে থাকার কথা জানায়। এই খবর পেয়ে আমরা জেলা সদর হাসপাতালের ডোমকে নিয়ে গলিত লাশটি উদ্ধার করতে যাই। সেখানে গিয়ে বন্ধ বস্তাটি খোলার পর দেখা যায় কয়েকদিন আগে মারা যাওয়া একটি কুকুর।
Posted ৯:২৮ পিএম | রবিবার, ২০ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya