স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৫ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 6:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীপথে নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবিতে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন “নোঙর” উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নবীনগর লঞ্চঘাট টার্মিনালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“নোঙর” নবীনগর উপজেলার আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ডা. মো. আবদুর রৌফ, নোঙ্গর কর্মী মোজাম্মেল হক, প্রভাষক আইনুল হক, শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নৌ-পথে নিরাপদ যাত্রা নিশ্চিতের জন্য যাত্রীদের লাইফ জ্যাকেট, বয়া সহ নৌযানে অভিজ্ঞতাপূর্ন চালক নিশ্চিতের দাবি জানান।
Posted ৬:১৩ পিএম | বুধবার, ২৫ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya