শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নতুনমাত্রার উদ্যোগে “একুশের দীপ্তি” কাব্য সংকলনের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:29 pm

নতুনমাত্রার উদ্যোগে “একুশের দীপ্তি” কাব্য সংকলনের মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে সাহিত্য সভায় নতুনমাত্রার উদ্যোগে “একুশের দীপ্তি”কাব্য সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে। মোড়ক উন্মোচন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন এর সভাপতিত্বে অতিথি ছিলেন কবি আবদুল মান্নান সরকার, কবি মহিবুর রহিম, কবি আমির হোসেন,কবি দেওয়ান মারুফ, কবি মানিক রতন শর্মা, সাহিত্য একাডেমির সম্পাদক নুরুল আমিন আশরাফ, কবি লিটন হোসেন জিহাদ,জামিনুর রহমান, আবুল খায়ের , কবি গোলাম মোস্তফা প্রমুখ ।

কবিতা নিয়ে আলোচনা করেন প্রকাশনার সহ সম্পাদক সৈয়দ মারুফ, মো. সাব্বির হোসেন, হাবিবুল হক রাজ্জি, কবি শাহাদাত হোসেন সোহেল, আদিত্য কামাল,কবি রিপন দেবনাথ, কবি হালিমা খানম, সিরাজুম মনিরা শশী, কোহিনুর আক্তার,মো. সায়মন মৃধা, মুসা বিন নূর। স্বাগত বক্তব্য রাখেন একুশের দীপ্তি সংকলনের নির্বাহী সম্পাদক নুসরাত জাহান জেরিন।

উল্লেখ, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন মাত্রার উদ্যোগে ‘একুশের দীপ্তি’ সংকলন প্রকাশ হয়। এই সংকলনে ৩৮ জন কবির কবিতা ছাপা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |