শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করুন: জেলা নাগরিক ফোরাম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৯ মে ২০২১   সর্বশেষ আপডেট : 11:39 pm

দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করুন: জেলা নাগরিক ফোরাম

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত।

বিবৃতিতে তারা গণমাধ্যমের বরাতে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্তহেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর ২৭ মার্চ থেকে পূর্বাঞ্চল রুটে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। ট্রেন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সিগন্যাল বোর্ড ও রেললাইনের মোটর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। লেভেল ক্রসিং গেটের লকিং সিস্টেমও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে তান্ডববকারীরা। এতে করে স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করতে পারছে না। কবে নাগাদ ট্রেনের যাত্রাবিরতি শুরু হবে, সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। প্রতিদিন অন্তত ২৮ জোড়া আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করতো। এখনো ট্রেন চলছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতি দিচ্ছে না।এতে করে একদিকে জন দুর্ভোগ চরম সীমায় পৌচেছে অপরদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।দ্রæত ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করার জন্যে রেলমন্ত্রীর কাছে দাবী জানান জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

বিবৃতিতে আরো সাক্ষর করেন সংগঠনের সহ-সভাপতি আতাউর রহমান শাহিন,বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,কমরেড নজরুল ইসলাম, নিহার রঞ্জন সরকার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, এমরান হোসেন মাসুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. উত্তম কুমার দাস, তথ্য গবেষনা সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সমাজ কল্যাান সম্পাদক জাকির হোসেন, প্রকাশনা সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম টুটুল ও জাহাঙ্গির হোসেন।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পিএম | শনিবার, ২৯ মে ২০২১

The Daily Sarod |