স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 8:59 pm
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে বাংলাদেশ ৭০ লাখ টিকা সরবরাহ করেছে। চুক্তি মতে, খুব দ্রুত বাকি কোভিড ভ্যাকসিন পেয়ে যাবে বাংলাদেশ বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বৃহস্পতিবার সকালে ভারত সফর শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে সীমান্তপথে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে।। কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তি মতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।
বাংলাদেশে প্রবেশের পর হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ আলম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।
Posted ৮:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya