শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

দ্রুত পূর্বের অবস্থায় ফিরবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন: রেলপথ সচিব

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:05 pm

দ্রুত পূর্বের অবস্থায় ফিরবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন: রেলপথ সচিব

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এরপর থেকে পূর্বের নির্ধারিত সকল আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি করবে। ইতোমধ্যে কিছু কিছু ট্রেন যাত্রা বিরতী শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে অনির্ধারিত সফরের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রেলসচিব মো. সেলিম রেজা বলেন, আগামী ২০২৩ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ কাজ শেষ হবে। এই রেলপথ নির্মানের কাজ শেষ হলে যাত্রী সেবার পাশাপাশি পন্য পরিবহনে গতি আসবে।

আখাউড়া আগরতলা ডুয়েলগেজ প্রকল্প সম্পর্কে রেলপথ সচিব বলেন, করোনা মহামারির কারণে ভারতে লক ডাউন চলছে। সেখান থেকে স্লিপার আসতে দেরি হওয়ায় আখাউড়া-আগরতলা রেলপথের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কোন প্রকার ঝামেলা ছাড়া দ্রুত শেষ এসব প্রকল্পের কাজ শেষ করাযায় সেই লক্ষ্যেই রেলপথ মন্ত্রণালয় কাজ করছে।

করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে ট্রেনের আসন ফাঁকা রেখে যাত্রা কথা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে সেটিমানা হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এমনটি আমাদের নজরে আসেনি। এমনটি হয়ে থাকলে কঠোরভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদাহরণ স্বরূপ তিনি বলেন,”আজকে আমি মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাকালে প্রতিটি কম্পার্টমেন্টে যাত্রীদের সাথে কথা বলেছি। কেউ কিন্তু কোন ধরনের অভিযোগ করেননি। তারা আরামদায়কভাবে যাচ্ছেন। সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চান রেলওয়েকে আরামদায়ক, সাশ্রয়ী এবং নিরাপদ মাধ্যম হিসেবে গড়ে তুলতে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রেলপথ মন্ত্রীর নির্দেশেক্রমে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

রেলপথ সচিবের সাথে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রকল্প পরিচালক সহ উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

The Daily Sarod |