শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

দ্রব্যমুল্য উর্ধ্বগতির প্রতিবাদে কসবায় মানববন্ধন-বিক্ষোভ মিছিল

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৩ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 8:23 pm

দ্রব্যমুল্য উর্ধ্বগতির প্রতিবাদে কসবায় মানববন্ধন-বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা জাতীয় পার্টির অংগ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা জাতীয় পার্টি সভাপতি তারেক এ আদেল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.জহিরুল হক খান, উপজেলা জাতীয় যুবসংহতি সভাপতি আল আমিন ও যুবসংহতি সাধারন সম্পাদক মো.মনির হোসেন, পৌর জাতীয় পার্টি সাধারন সম্পাদক বাহার মিয়া, উপজেলা ছাত্রসমাজ সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ।

বক্তাগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। অন্যথায় জাতীয় পার্টি বৃহৎ কর্মসূচীর ঘোষনা দিবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | বুধবার, ২৩ মার্চ ২০২২

The Daily Sarod |