শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দ্বিতীয় সংসারও ভাঙছে ন্যান্সির!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:56 pm

দ্বিতীয় সংসারও ভাঙছে ন্যান্সির!

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ন্যান্সি নামে পরিচিত। তার সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়। ২০১১ সালে প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন ন্যান্সি। সেই সংসারে রোদেলা নামে তাদের এক মেয়ে আছে।

তিনি পরবর্তীতে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছেন। জায়েদ এবং ন্যান্সির সংসারেও নায়লা নামে এক কন্যা সন্তান রয়েছে। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। কিন্তু বছরের শুরুতেই ভাঙনের সুর শোনা যাচ্ছে ন্যান্সির সংসারে। এ গায়িকা আর তার বর্তমান স্বামীর সঙ্গে থাকছেন না। দুই মাস ধরেই তারা আলাদা থাকছেন।

ন্যান্সি জানিয়েছেন, স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে কয়েক বছরের সংসারের পর গত দুই মাস যাবৎ আর একসঙ্গে থাকছেন না ন্যান্সি। তাদের মধ্যে বনিবনা না হওয়াতেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজন মিলেই।
ন্যান্সি জানান, এই মুহূর্তে আমি ময়মনসিংহে আছি। জায়েদ ও আমি দুই মাস ধরে আলাদা থাকছি। অষ্ট্রেলিয়া সফর শেষে দেশে আসার পর থেকেই আমরা একসঙ্গে থাকছি না। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি।

বড় মেয়ে রোদেলা থাকছেন ন্যান্সির সঙ্গে আর জায়েদের সঙ্গে থাকছেন ছোট মেয়ে নায়লা।

ন্যান্সি বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে এখনও। নিয়মিতই আমাদের মধ্যে কথাও হচ্ছে। তবে আলাদা থাকার সিদ্ধান্তটাও আমাদের। ভবিষ্যতে আর কি সিদ্ধান্ত নেব সেটা এখনও বলতে পারছি না।’ সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ২:৫৬ পিএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |