শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

দামি জিপে মাদক পাচার,আশুগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:34 pm

দামি জিপে মাদক পাচার,আশুগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাঁচশত বোতল ফেনসিডিলসহ মো. দেলোয়ার হোসেন দুলাল-(৫২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি জিপ গাড়ী জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত দোলোয়ার হোসেন দুলাল আখাউড়া উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে।

বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত দোলোয়ার হোসেন দুলাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |