শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দাবাং-৩ নিয়ে আসছেন সালমান, পরিচালক প্রভু দেবা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১২ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:12 pm

দাবাং-৩ নিয়ে আসছেন সালমান, পরিচালক প্রভু দেবা

ফিরছেন চুলবুল পাণ্ডে। ফিরছেন সালমান খান। পুলিশ পেশাটিকে বলিউডের পর্দায় একেবারে অন্যরকমভাবে নিয়ে এসেছিলেন সালমান। এবার সেই পথেই হাঁটতে চলেছেন ‘ভাইজান’। বড় পর্দায় আসছে দাবাং ৩।

ছবিটির শুটিং শুরু হচ্ছে এপ্রিল মাস থেকেই। এই বিষয়ে ছবির প্রযোজক আরবাজ খান বলেন, ‘‘দাবাং ৩ ছবিটি ফ্লোরে আসছে খুব তাড়াতাড়ি।’’

ছবিতে সালমান খান তো থাকছেনই। তবে এবার রয়েছে অন্য চমক। ছবিটি কে পরিচালনা করছেন জানেন? প্রভু দেবা।

প্রায় ১০ বছর পর ফের সলমন-প্রভু দেবা জুটির চমক দেখার জন্য দর্শকদের যে উৎসাহ থাকবেই, এ নিয়ে কোনও সন্দেহ নেই।২০০৯ সালে সলমন ও প্রভু দেবা কাজ করেছিলেন ‘ওয়ান্টেড’ ছবিতে। সেই ছবিও বক্স অফিসে সাফল্য পায়।
তবে খাকি উর্দি পরে ফ্লোরে নামার আগে সালমানের হাতে রয়েছে আলি আব্বাস জাফরের ছবি ‘ভরত’। ৫০ ও ৬০ দশকের দিল্লিকে স্টুডিয়োতে পুর্ননির্মাণ করা হচ্ছে।

২০১০ সালে ‘দাবাং’-এর প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যপ। জাতীয় পুরস্কারও পেয়েছিল ছবিটি। সবচেয়ে জনপ্রিয় ছবির বিভাগে ছবিটি সম্মানিত হয়।
দাবাং ৩’ ছবিটি নয়ডার এক পুলিশ অফিসারের জীবনের গল্প নিয়েই তৈরি হচ্ছে, এমনটা রটলেও তা নিয়ে আরবাজ খান এখনই কিছু স্পষ্ট করেননি। তবে সালমান-প্রভু দেবা জুটির কামব্যাক ছবি নিয়ে উৎসাহ বাড়ছেই।

ছবিতে সালমান ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিংহ, মাহি গিল, টিনু আনন্দ।

Facebook Comments Box

Posted ২:১২ পিএম | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |