আখাউড়া উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 12:38 am
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দাঁড়িয়ে থাকা বাসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ধাক্কায় এক চালক নিহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আখাউড়া-আগরতলা সড়কের নূরপুর নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর লিচুবাগান গ্রামের মো. আবদুল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নামাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে ব্যাটারিচালিত নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
Posted ১২:৩৮ এএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya