শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

দরিদ্রদের আইনি সহায়তা পেতে লিগ্যাল এইডের সুফল তুলে ধরতে হবে: জেলা জজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 8:57 pm

দরিদ্রদের আইনি সহায়তা পেতে লিগ্যাল এইডের সুফল তুলে ধরতে হবে: জেলা জজ

লিগ্যাল এইড কমিটি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ শারমিন নিগার বলেছেন, দরিদ্র ও গরীব মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে লিগ্যাল এইড কমিটি তাদের সাধ্যানুযায়ী সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের সুফল যাতে প্রান্তিক পর্যায়েও পৌছায় সেজন্য জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মহতি এই কার্যক্রমের প্রচারণার পাশাপাশি এর সুফলও সকলের সামনে তুলে ধরতে হবে। তাহলেই জনসাধারণের মাঝে লিগ্যাল এইড সম্পর্কে স্বচ্ছ ধারণা পৌছে যাবে।

তিনি সোমবার (২৭ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় জেলা ও দায়রা জজ শারমিন নিগার বলেন, প্রতি মাসেই লিগ্যাল এইডে দায়িত্বরত প্যানেল আইনজীবীদের কাছ থেকে দরিদ্র মানুষের মামলা পরিচালনা কার্যক্রমের আপডেট সংগ্রহ করতে হবে। প্রতিটি মামলা কোন পর্যায়ে রয়েছে এবং এর গতিশীলতা কি পর্যায়ে আছে তার বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে। দরিদ্র মানুষের আইনগত সহায়তা পাওয়ার বিষয়টিতে যাতে কোন ভাবেই শৈথিল্যতা না আসে সেজন্য লিগ্যাল এইড কর্মকর্তাকে আরো বেশী গতিশীল ভূমিকার রাখতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসেই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লিগ্যাল এইড কার্যক্রমের দিক দিয়ে মডেল জেলা হিসেবে পরিণত করতে পারব।

সভায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নির সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মো. মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূইয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি সহ কমিটির নেতৃবৃন্দ।

 

 

Facebook Comments Box

Posted ৮:৫৭ পিএম | সোমবার, ২৭ জুন ২০২২

The Daily Sarod |