শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

দম্পতিদের যে কারণে মাঝেমধ্যে বেড়াতে যাওয়া উচিত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০১ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 2:26 pm

দম্পতিদের যে কারণে মাঝেমধ্যে বেড়াতে যাওয়া উচিত

ভ্রমণ করলে যে কারও মন ও শরীর ভাল থাকে। কখনও কখনও একসঙ্গে ভ্রমণ সম্পর্ক ভাল রাখতে সাহায্য করে।একঘেয়ে কাজ, একই রুটিনে চলতে চলতে, সময়ের অভাবে আজকাল অনেক দম্পতির মধ্যেই টানাপোড়েন লেগে থাকে।এ কারণে দম্পতির মাঝেমধ্যে একসঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়া উচিত। একসঙ্গে বেড়াতে গেলে যেসব উপকারিতা পাওয়া যাবে-

১. ব্যস্ততার কারণে অনেকে সঙ্গীকে সময় দিতে পারেন না। প্রতিদিনের রুটিন থেকে নিজেদের ছুটি দিয়ে কখনও কখনও হারিয়ে যান দূরে কোথাও। এতে দুইজনে একসঙ্গে কিছু সময় কাটানোর অবকাশ পাবেন।সময় দিতে না পারার কারণে নিজেদের মধ্যকার মান-অভিমানও দূর হবে।

২. একসঙ্গে বেড়াতে গেলে নিজেদের পছন্দ-অপছন্দ জানতে পারবেন। এতে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

৩. সম্পর্ক ভাল করা এবং একজন আরেকজনেকে বুঝতে পারা -দুটিই একই সূত্রে বাঁধা। একসঙ্গে দূরে কোথাও বেড়াতে গেলে দুটিই উন্নত হবে।

৪. দূরে কোথাও বেড়াতে গেলে নিশ্চয়ই কিছু ছবি তোলা হয়। যখনই খারাপ লাগবে ছবিগুলো দেখে সেই সময়ের স্মৃতিচারণ করে রোমাঞ্চিত হতে পারেন।

৫. ছোটখাটো ভুল বুঝাবুঝি কিংবা অসন্তুষ্টি প্রায় সব সম্পর্কে থাকে। আপনি আপনার সঙ্গীকে সুযোগ দিন।মাঝেমধ্যে সব ভুলে থাকতে একসঙ্গে দূরে কোথাও হারিয়ে যান।

Facebook Comments Box

Posted ২:২৬ পিএম | শুক্রবার, ০১ মার্চ ২০১৯

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত