শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপ্লব দেবের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৪ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:11 pm

ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপ্লব দেবের পদত্যাগ

প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মানিক সাহা। ক্ষমতাসীন দল বিজেপি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে এই নিয়োগ দিয়েছে। দলটির ত্রিপুরা রাজ্যের সভাপতিকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিলো। পেশায় চিকিৎসক মানিক এখন রাজ্যসভার সাংসদ।

তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ছয় মাসের মধ্যে তাকে কোনো বিধানসভা আসন থেকে জয়লাভ করে আসতে হবে। তবে সেটা খুব একটা কঠিন হবে না বিজেপির পক্ষে। ৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পায়। তারই কোনো একটি থেকে মানিকের জয় নিশ্চিত করতে হবে বিজেপিকে।

এদিকে মানিক সাহাকে নিয়োগের কয়েক ঘণ্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেন। শনিবার (১৪ মে) ত্রিপুরার গভর্নর এসএন আরিয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিধানসভা ভোটের এক বছর আগে হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

সংবাদ মাধ্যমে জানা গেছে, রাজভবনে বৈঠকের পর বিপ্লব দেব পদত্যাগের এ ঘোষণা দেন।

২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা দিতে হয় তাকে।

Facebook Comments Box

Posted ৮:১১ পিএম | শনিবার, ১৪ মে ২০২২

The Daily Sarod |