শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

তৃতীয়বারের মতো বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বাপ্পী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 9:08 pm

তৃতীয়বারের মতো বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বাপ্পী

বিআরডিবির আওতাভুক্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তৃতীয় মেয়াদে আবারও চেয়ারম্যান নির্বাচিত হলেন সাংবাদিক নেতা দীপক চৌধুরী বাপ্পী।

চেয়ারম্যান সহ মোট ৮টি পদে বিকল্প কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয় উপ-সহকারী নিবন্ধক মো. আলমগীর হোসাইন ও জেলা সমবায় কার্যালয় এর পরিদর্শক মো. শাহ আলম খন্দকার ও ইব্রাহিম খলিল এ ঘোষণা দেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন সহ-সভাপতি সঞ্জয় রায় পোদ্দার, পরিচালক সেলিম মিয়া, রঞ্জিত লাল মল্লিক, মো. সিরাজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, খোকন মিয়া ও আব্দুল কাইয়ুম। আগামী তিন বছর এ কমিটি যথাযথ ভাবে পূর্বের ন্যায় দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন কমিটির পক্ষ থেকে জানানো হয়।

এদিকে তৃতীয় মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া দীপক চৌধুরী বাপ্পি একাধারে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দেশের অন্যতম প্রধান বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিজয়নগর উপজেলা কমিটির সাধারন সম্পাদক।

দীপক চৌধুরী বাপ্পী বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল চৌধুরী উপজেলা গঠনের শুরু থেকেই আমাকে সমবায়ীদের কল্যানে কাজ করার নির্দেশনা দিয়েছিলেন। আমি উনার নির্দেশনা পালনে সচেষ্ট ছিলাম।আগামী দিনেও দায়িত্ব পালন কালে সমবায়ীদের কল্যাণে যথাযথ ভাবে কাজ করে যাব। দায়িত্ব পালন কালে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় মাননীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

The Daily Sarod |